1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

বাকি বিল্লাহ
  • প্রকাশিতঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২০ বার

বাকি বিল্লাহ :.কবি, গল্পকার, অনুবাদক সহ বহুমুখী প্রতিভার অধিকারী কবি মোল্লা সালেহ্-র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকাল ৩.৩০ মিনিটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এর হলরুমে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

শ্রীরামপুর মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাহিদা আক্তারের উপস্থাপনায় এবং বিএমটিটিআই এর কর্মকর্তা পরিষদের সম্পাদক আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক।

অতিথিরা কবি মোল্লা সালেহ কে তার দীর্ঘদিনের প্রচেষ্টায় সফলতা অর্জনের জন্য ধন্যবাদ জানান এবং সাহিত্যে চর্চায় আরো বেশি অবদানের আশা করেন। এসময় বিএমটিটিআই এর অন্যান্য প্রশিক্ষকবৃন্দ ও শতশত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কবির বক্তব্যে সাহিত্য চর্চায় আসার পেছনে তার শিক্ষক বাবা ও তার জীবনের সংগ্রামের কথা স্বরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এর আগে কবির দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চায় প্রকাশিত হুব্বাঞ্জলি’র বিশ্লেষণ মূলক আলোচনায় অংশ নেন কবি অন্তত পৃথ্বীরাজ, কবি জেসমিন আরিন ও কবি মামুন সুলতান। পরে অনুষ্ঠানের সভাপতি আরিফুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT