1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী বেলাবোতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার স্মরণ সভা অনুষ্ঠিত বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এর সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিনা তানী, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ আউয়াল, সাধারন সম্পাদক সজল ভূইয়া, সিনিয়র সহসভাপতি মো: শফিকুল ইসলাম মতি, সহসভাপতি মো: রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো: তৌহিদুর রহমান মিঠুন, কোষাধ্যক্ষ মো: মাইনউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক হৃদয় এস সরকার, কার্যনির্বাহী সদস্য সালমা সুলতানা, মো: আল-আমিন, মো: খাদেমুল ইসলাম, মো: ফরিদ উজ জামান, আফরোজা সুলতানা ও সানজিদা আক্তার রুমাসহ নরসিংদী জেলা প্রেসক্লাবের ৮২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় নরসিংদী জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়। পরে জেলা প্রশাসক পর্যায়ক্রমে বিভিন্ন সমস্যা সমাধান করার আশ্বাস দেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT