1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫১৩ বার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার পলাশ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)’-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

​গতকাল সংগঠনটির এক জরুরি সভায় এই নতুন কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সামিউল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফিন আহমেদ প্রত্যয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তৌহিদ ইয়াসিন।

​সংগঠনটির বিদায়ী সভাপতি মাসুম হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাতুল হাসান হৃদয় গত ৫ মার্চ ২০২৬ তারিখে এই নতুন কমিটির অনুমোদন দেন।

​নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, পলাশ উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের কল্যাণে কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

​এদিকে নতুন কমিটি ঘোষণার পর পলাশ উপজেলার বিভিন্ন মহলে আনন্দ বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

নিউজ / দিপ্ত

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT