1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বরিশাল সিটি নির্বাচনে ফয়জুল করীমের ওপর হামলায় প্রধান অভিযুক্তকে আটক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৪ বার
Oplus_131072
39

ডেস্ক রিপোর্ট : ২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রধান অভিযুক্ত স্বপনকে (৩৫) আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বান্দ রোডের পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টার থেকে সেনাবাহিনী ও বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে আটক করে।

এর আগে বিকেল থেকে স্বপনের বাসা ঘিরে রাখে ইসলামী আন্দোলনের একদল নেতাকর্মীসহ মুসল্লিরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত বিসিসি নির্বাচনের দিন নগরীর কাউনিয়া মেইন রোডের একটি ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে ফয়জুল করীমের ওপর হামলা চালানো হয়। সেই হামলার মূলহোতা স্বপন।

স্বপনের অবস্থান নিশ্চিত হয়ে বিকেল থেকে তার বাসা ঘিরে রাখেন দলটির নেতাকর্মীরা। এরপর পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে স্বপন ঘর থেকে বের হন এবং তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘একজন আওয়ামী লীগ নেতাকে মুসল্লীরা অবরুদ্ধ করে রেখেছিলো এমন খবর পেয়ে তাকে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT