1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ছাত্র আন্দোলনে হৃদয় হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৭ বার
Oplus_131072
51

গাজীপুর জেলা প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে কলেজ ছাত্র হৃদয় হত্যা ও রাসেল নামে এক যুবককে হত্যা চেষ্টা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবলীগ নেতা আলামিন খাঁন (৩০) মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকার আলম খাঁনের ছেলে। কিন্তু পরিবারের দাবী সে

আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার সময় মহানগরীর
জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

তিনি বলেন,গত ২৬ আগস্ট নিহত হৃদয় এর ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলাটি করেন। মামলায় ৫৭ জনের নাম উল্লেখ করে তিন শতাধিক অজ্ঞাত আসামী করা হয়। এই মামলায় ৩৪ নম্বর আসামি আল আমিন খাঁন। এছাড়াও গত ২৯ আগস্ট আহত রাসেল এর মামা মিলন বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১০৩ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক আওয়ামীলীগ নেতা কর্মীদের নামে একটি হত্যা চেষ্টা মামলা করেন। ওই মামলায় আলামিন খাঁন ৩১ নম্বর আসামি।

নিহত হৃদয় (১৭)টাঙ্গাইল জেলার গোপালপুর থানার উত্তর আলমনগর এলাকার মোহাম্মদ লাল মিয়ার ছেলে। টাঙ্গাইলের হেমনগর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। এছাড়াও আহত রাসেল (২০) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার জয়াগ গ্রামের সোহাগের ছেলে। সে আমবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে স্থানীয় একটি কোম্পানিতে চাকুরী করতো।

প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ৫ আগস্ট বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা এলাকায় পুলিশের গুলিতে নিহত
হয় কলেজ ছাত্র হৃদয়। পরে নিহত হৃদয় এর ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ১ নম্বর আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT