1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

চলন্ত ট্রেনে দুর্বৃত্তের আঘাতে গুরুতর আহত যুবক

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার
38

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছে সুমন মিয়া (৩৫) নামে এক যুবক। আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাত সৌয়া আটটায় এ ঘটনা ঘটে। সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের পৈরতলা এলাকার বাসিন্দা।

ট্রেন যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার রাত সাতটা পয়তাল্লিশ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনের চ বগির পিছনের দরজা দিয়ে উঠেন। পরে তিনি জানালার ডান পাশের সিটে বসেন। ট্রেনটি রাত আটটা পনের মিনিটে তেজগাঁও ও বনানীর মাঝামাঝি স্থানে পৌঁছালে রেললাইনের নিচের ডান পাশ থেকে এক দুর্বৃত্তর পাথর ছুড়ে। এসময় পাথরের আঘাতে তার কপাল ও মাথার কিছু অংশ ফেটে গুরুতর আহত হয় সুমন। পরে যাত্রীরা তাকে উদ্ধার করে টঙ্গী নেমে সেখানকার এক হাসপাতালে নিয়ে যায়।

রেললাইনের পাশে দাঁড়িয়ে প্রায় সময়ই দুর্বৃত্তরা ট্রেনে পাথর ছুড়ে। এতে যেমন যাত্রীরা গুরুতর আহত হচ্ছেন আবার মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। এমনকি ট্রেনের স্টাফরা পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন। এমন পরিস্থিতিতে ট্রেন যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন এবং পাথর ছোঁড়া বন্ধে রেলওয়ে কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT