1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বিজয়ী’র উদ্যোগে উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৯ বার
37

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ২০ জন শিক্ষার্থীকে ফ্রিতে “অনলাইনে উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসার” প্রশিক্ষণ করানো হয়েছে।

“বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ১লা সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় চাঁদপুরের ঐতিহ্যবাহী চাইনিজ রেস্তোরাঁ ইন এন্ড চিলে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী” নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে এই প্রশিক্ষণ প্রদান করেন ম্যাক্সওয়ান ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওমর ফারুক । সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয়ী এর সদস্য সামিয়া রহমান ও উম্মে তাসনিম।

ঘন্টাব্যাপি হাতে কলমে প্রশিক্ষন শেষে চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং বিজয়ী এর সদস্য সামিয়া রহমানের জন্মদিন উপলক্ষে খান’স ধাবার তৈরি কেক কেটে জন্মদিন সেলিব্রেশন করা হয়। বিজয়ীর সকল নারী উদ্যোক্তাগনের নিজস্ব আয়োজনে ইন এন্ড চিলের মজাদার খাবারের ব্যবস্থা করা হয়। সবশেষে ফটোসেশান, বালিশ খেলা, চেয়ার খেলা ও পুরুষ্কার বিতরনীর মধ্য দিয়ে প্রশিক্ষন কর্মশালাটি আনন্দ মুখর পরিবেশে সমাপ্ত হয়।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ট্রেইনার ম্যাক্সওয়ান ইন্টারন্যাশানালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ওমর ফারুক সহ উপস্থিত ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। সেই লক্ষ্যে কাজ করছে “বিজয়ী”।

অক্টোবরে বিজয়ী এ্যাওয়ার্ড ২০২৩ পোগ্রাম সফল করতে সবার সহযোগিতা ও পরামর্শ চাই, আর এই ট্রেনিং গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ। আজকে এই প্রশিক্ষণ ও গেট টু গেদারটি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য বিজয়ী সদস্য বার্থডে গ্লাল সামিয়া রহমান, উম্মে তাসনিম এবং ইট এন্ড চিল এর স্বত্বাধিকারী আসিফ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ।

উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ী এর সদস্য সামিয়া রহমান, উম্মে তাসলিম, উম্মে কুমকুম সুমাইয়া মুসকান, মাহমুদা আক্তার, রেশমি আক্তার, প্রেয়শি, জয়িতা বনিক, অদ্রিতা জান্নাত, আলিফা রহমান আলাইনা, তানিশা খান, সাদিয়া সুলতানা, আলেয়া আরোহী মিরা, আফরাহ বিনতে আখিঁ, সানজু খান, রিতু, তানিশা ঐশীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT