1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বিজয়ী”র ফ্রি ফ্লোরাল ও জুয়েলারী প্রশিক্ষণ পেল ১০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৩৩৭ বার
41

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষণ বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১০০ শিক্ষার্থীকে ফ্রিতে ফ্লোরাল ও কাঠের জুয়েলারী এর বেসিক প্রশিক্ষণ করানো হয়েছে। আজ সোমবার (১০ জুলাই) দুপুর ২টায় চাঁদপুর পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সরকার নিবন্ধতিত ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষণ প্রদান করেন।

বেসিক কোর্সটি প্রশিক্ষণ প্রদান করেন ইউ এইচ ফ্যাশন এর ব্যবস্থাপনা পরিচালক ও বিজয়ী এর ট্রেজারার উম্মে হানী এবং বিসমিল্লাহ ক্রিয়েশন উইথ আয়াতুল্লাহ এর ব্যবস্থাপনা পরিচালক আয়াতুল্লাহ সুমাইয়া।

বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষণ কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী এর মডারেটর ও বিজয়ী ফরিদগঞ্জ এর প্রেসিডেন্ট রাবেয়া আক্তার।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান আজকের ট্রেইনার উম্মে হানী ও আমাতুল্লাহ ঘুমাইয়া এবং পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী সহ উপস্থিত ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। সেই লক্ষ্যে কাজ করছে বিজয়ী।

অক্টোবরে বিজয়ী এ্যাওয়ার্ড ২০২৩ পোগ্রাম সফল করতে সবার সহযোগিতা ও পরামর্শ চাই, আর এই ট্রেনিং গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিজয়ী ফেইসবুক গ্রুপের ১০০০০+ সদস্য করার জন্য বিজয়ী এর সকল কর্মকর্তা ও একটিভ সদস্যদের।

এ সময় উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিজয়ী এর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী, তানজিলা রহমান ইলা, সামিয়া প্রিয়শী, সুমাইয়া ইসলাম স্বর্না, জান্নাত আক্তার নিলি, মুনতাহা খান,আসমা আক্তার, সুমাইয়া মুসকান, সাদিয়া সুলতানা,জান্নাতুল নাঈমা জুহানিসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT