1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩৪১ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৯ জুন) সকালে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম ভালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম’ ৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহীনুল ইসলাম ভূইয়া।এসময় নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী সদর সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, নরসিংদী ওমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীসহ ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে জেলার ১৬টি কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় নরসিংদী পাবলিক কলেজ ১-০ গোলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজকে পরাজিত করেছে। আগামি ১৩ জুন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ে ফুটবল দল গঠনে ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান।

 

 

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT