1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

শিবপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু’ন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৯৪৯ বার
91

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে মাকে বাচাতে গিয়ে বড় ভাই তারিকুল ভূইয়া (২৭)কে খুন করেছেন ছোট ভাই তারেক ভূইয়া (২৪)। গতকাল বুধবার (৩ মে) রাত ৮ টার দিকে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের আধঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ভূইয়া আধঘাটিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে ছোট ভাই তারেক ভূইয়া পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে বাড়িতে ঘুমাচ্ছিলেন তারিকুল ভূইয়া। এসময় তার মা এসে মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে তানভীর (৯) কে রাতের খাবার দিয়ে আসতে বলেন। খাবার দিয়ে আসতে পারবেনা বলে মায়ের সাথে তর্কে জড়িয়ে মাকে মারধর করতে থাকে।

মায়ের ডাক চিৎকার শুনে পাশের রুমে থাকা ছোট ভাই তারেক এসে তার বড় ভাইকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে। পরে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তারিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT