1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মা’য়ের কাছে মোটরসাইকেল চেয়ে না পাওয়ায় ছেলের আত্মহত্যা

মো: মুক্তাদির হোসেন | কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৪৪ বার
49

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেল বায়নার পরও কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে এক কিশোর আত্মহত্যা করার সংবাদ পাওয়ার গেছে। ঘটনাটি উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বরাইয়া উত্তর পাড়া এলাকার মৃত করফুল বেগমের বাড়িতে ঘটেছে। নিহত কিশোর মিনহাজ খান ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাউলিতা গ্রামের চৌকিদার গোলজার খানের ছেলে।

স্থাণীয় ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কাউলিতা গ্রামের চৌকিদার মো. গোলজার খানের ছেলে মো. মিনহাজ খান (১৮) মোটসাইকেল কিনে দেওয়ার জন্য হতদরিদ্র মা লাইলীর কাছে বায়না ধরেন। গতকাল রবিবার সকালে মা লাইলী স্থাণীয় আওড়াখালী বাজারে সদাই কিনতে গেলে এ সুযোগে মিনহাজ মায়ের সাথে অভিমান করে গলায় গামছা পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করে।

মিনহাজের মা লাইলী বেগম বাজার থেকে বাড়ীতে এসে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পাই। পরে বাহির থেকে ডাক-চিৎকার করলে বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে মিনহাজকে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুপুর ১১টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত মিনহাজের লাশ উদ্ধার করে।

নিহতের মা লাইলী বেগম বলেন, আমি হতদরিদ্র মানুষ। আমার ছেলে আমার নিকট মোটরসাইকেল চেয়েছিল। ছেলের চাহিদা পূরন করতে পারিনী সেই ক্ষোভে ও রাগে অভিমান করে এ ঘটনা ঘটায়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT