1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

দৈনিক অধিকার এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত

নাসিম আজাদ | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩৬২ বার
44

নাসিম আজাদ, নিজস্ব প্রতিনিধি : বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক অধিকার ও অধিকার ডট নিউজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সন্মেলনে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও শিক্ষাবিদ মো. তাজবীর হোসেন সজীব। সন্মেলনে সারা দেশ থেকে প্রায় শতাধিক সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক রেজাউনুল হক রাজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী,এসএ টিভির সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বেলাল আহমেদ ভুঁইয়া অনিক, সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পী সরদার এবং দৈনিক আমাদের সময় পত্রিকার হেড অব অনলাইন মঈন বকুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পত্রিকাটির সহকারী সম্পাদক গোলাম জাকারিয়া, মফস্বল সম্পাদক কে এইচ আর রাব্বি, স্টাফ রিপোর্টার,নজরুল ইসলাম শুভ,স্টাফ রিপোর্টার নাসিম আজাদ, এস এম মিজানুর রহমান, আবদুল মালেক, কামাল উদ্দীন ও সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের সাথে উপস্থিত অতিথিদের মতবিনিময় ও সকল প্রতিনিধিদের নতুন পরিচয় পত্র প্রদান করা হয়। উপস্থিত সাংবাদিকদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রীও বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT