1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৪০৬ বার
47

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে সুমন মিয়া (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে চারটায় দিকে উপজেলার আমিরগঞ্জ রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া ময়মনসিংহ জেলার গৌরিপুর এলাকার ফখরুদ্দিনের ছেলে। তিনি নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় টেক্সটাইল শ্রমিক হিসেবে কাজ করতেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বিকালে আমিরগন্জ রেলস্টেশনের বড়বাড়ি এলাকা পার হওয়ার সময় এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা এসে সাদা রঙের টি শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা রেললাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি সুমন মিয়ার বলে শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের লোকজন এসে তার পরিচয় শনাক্ত করেন। আর পরিবারের সদস্যরা জানিয়েছে নিহত যুবকের মানসিক সমস্যা ছিলো। এর কারণে দূর্ঘটনাটি ঘটতে পারে। আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT