1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বিয়ে বাড়িতে খাওয়া নিয়ে সংঘর্ষ, ৬ জন আহত

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৩ বার
47

ডেস্ক রিপোর্ট : এবার রাজশাহীতে একটি বিয়ে বাড়িতে খাওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছ। এতে ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডি গ্রামের মোহাম্মদ কিরণ নামের একজনের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

রাজশাহী নগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে খাবারও বসাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বহিরাগত আত্মীয়দের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এদিকে সংঘর্ষে আহতদের মধ্যে আবির হোসেন নামের একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জাহাঙ্গীর আলম বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি্। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT