1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

মনোহরদীতে ৩৬ দিনে ৩৩ জনের আত্মহত্যার চেষ্টা!

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৪ বার
50

সাইফুর নিশাদ, মনোহরদী প্রতিনিধি : মনোহরদীতে আত্মহত্যা প্রবনতা বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এরচেয়ে বেশী বলে ধারণা করা হচ্ছে। ইদানীং বিষপান, মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি সেবন, গলায় ফাঁসসহ নানাবিধভাবে আত্মহত্যা চেষ্টা বেড়েছে।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ এর জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারী পর্যন্ত ৩৩ আত্মহত্যা চেষ্টার রোগীকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ফিরে বাড়ী ফিরে গেছেন ১৩ রোগী। চিকিৎসার্থে অন্যত্র প্রেরণ করা হয়েছে ১০ জনকে। চিকিৎসার্থে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১০ রোগী।

মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদুল হাসান মাহমুদ এ সংখ্যাটি নিশ্চিত করেছেন। তবে আত্মহত্যা চেষ্টায় মৃত্যু ঘটেছে কয়জনের সে হিসেব পাওয়া যায়নি। তাছাড়া পারিবারিক সম্মান রক্ষায় কিছু কিছু আত্মহত্যা চেষ্টার ঘটনা ধামাচাপাও থাকে। সে হিসেবে এ আত্মহত্যা চেষ্টার ঘটনা এখানে আরো অনেক বেশী হতে পারে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আত্মহত্যা চেষ্টাকারীদের অধিকাংশই তরুণী। আর তাদের অধিকাংশেরই বয়স ১৫ থেকে ৩০ এর মধ্যে। আত্মহত্যা চেষ্টার কারণ হিসেবে যতোদূর জানা গেছে, প্রায় সবক’টিই পারিবারিক সমস্যা উদ্ভূত পরিস্থিতি থেকে সৃষ্ট।

এ ব্যাপারে কুমিল্লা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নিজাম উদ্দীন জানান, এর অনেকগুলো কারন রয়েছে।তবে প্রধান একটি কারন হচ্ছে,বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতিতে অভিভাবকদের সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে তরুন সমাজের।যার ফলে নিয়ন্ত্রণহীন আবেগ তাদের আত্মহননের মতো ভ্রান্ত পথে ধাবিত করে থাকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT