1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৮৫৭ বার
430

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মনোহরদী জেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

তিনি  বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

মনোহরদী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম আফ্রাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মনোহরদী বাজার পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান বকুল, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরদার মোঃ মামুন মিয়া ও মোঃ মাহমুদুল হাসান রবিন, মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ আকন্দ বকুল, সদস্য সচিব মামুন মিয়া, মনোহরদী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন এবং পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দেশবাসীর সুখ-সমৃদ্ধি, শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT