1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৫৭ বার
491

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. মনিরুজ্জামান ছোটনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ইমরান ইসহাক রানাকে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার।
অপরদিকে মনোহরদী পৌরসভা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আল আমিন প্রধান এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আল রাশেদুল আশিককে। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রোহান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইমরান।

কেন্দ্রীয় ছাত্রদলের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। এ লক্ষ্যে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এ কমিটির মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT