1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

মনোহরদীতে দাম বৃদ্ধির নতুন রেকর্ড ব্রয়লার মুরগীর

সাইফুর নিশাদ | মনোহরদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৫ বার
102

মনোহরদী প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে সব সময়ের সব রেকর্ড ভঙ্গ করে খুচরা বাজারে সোমবার (৬ ফেব্রুয়ারি) ব্রয়লার মুরগী ২শ’ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগী ওই দামে বিক্রি হতে দেখা যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগী ১৯০ টাকা থেকে ২শ’ টাকা বিক্রি হচ্ছে। মনোহরদী বাজারের ব্রয়লার মুরগী ব্যবসায়ী মনিরুজ্জামানের পুত্র সাগর জানায়,খামারে ব্রয়লার মুরগী পাওয়াই যাচ্ছে না।

মনতলা গ্রামের বৃরয়লার মুরগীর খামারী বিপুল (৩০) জানান, তিনি দুটি খামারে ৩/৪ হাজার মুরগী পালন করে থাকেন। চলতি মৌসুমে তিনি একটি শেডে মাত্র হাজার খানেক মুরগী তুলেছেন। বিভিন্ন রোগে মড়ক লাগা, বাচ্চা, খাবার, ওষুধসহ সব সামগ্রীর দাম বৃদ্ধি ইত্যাদি কারনে অনেক খামারী শেড বন্ধ রেখেছেন। ফলে এ মূল্য বৃদ্ধি।

মনতলা নতুন বাজারের পোল্ট্রি ব্যবসায়ী জহিরের বক্তব্যও প্রায় একই।

মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ীর জমজম হ্যাচারীর মালিক সাবেক পৌর কমিশনার জজ মিয়া জানান, মুরগীর বাচ্চা,খাবার সব কিছুরই দাম বেড়েছে। ফলে মুরগীর বাজারে এ অগ্নি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।উল্লেখ্য,গত কিছুদিন ধরে স্থানীয় বাজারে ব্রয়লার মুরগী খুচরো ১৬০ টাকা কেজি থেকে শুরু করে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিলো। আজ এক লাফে সেটি ২ শ’ টাকা কেজি দরে উঠে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT