1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় কলা বাগানে পড়ে ছিল ২ যুবকের ম’রদেহ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০২০ বার
129

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত নামা দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে রায়পুরার উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ জানিয়েছেন, রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে ২টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতার মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয়দের ধারনা অনুসারে ২ ব্যক্তিকে ধারালো কোন অস্ত্র দিয়ে মুখে বিভৎস ভাবে জখম করে হত্যা করা হয়েছে। এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে লাশ দুটির গলা, মাথা, মুখ, হাতের কব্জি সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের ধারনা গতকাল রোববার (৪ ডিসেম্বর) রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, নরসিংদী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অর্নিবান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, অফিসার ইনচার্জ আজিজুর রহমান সহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতদের লাশ সুরুতহাল করে উদ্ধারের পক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী সাংবাদিকদের জানান, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের চেষ্ঠা চালায়। বর্তমানে পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবি সদস্যরাও লাশ শনাক্তের পাশাপাশি আলামত উদ্ধারে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় এ ঘটনা ঘটতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়না তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT