1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে ট্রাক-সিএনজির সংঘর্ষে চালক নিহত

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫৫০ বার
41

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই চালকের নাম রফিকুল মিয়া। সে রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর গ্রামের আব্দুল সাদেক মিয়ার ছেলে ও পেশায় একজন সিএনজি চালক।

আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি সিএনজি ভৈরবের দিকে ছেড়ে যায়। একই সময় বিপরিত দিক থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাক নারায়ণপুর এলাকায় পৌঁছালে সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকের মৃত্যু হয়। পরে স্বজনরা নিহতের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। শুক্রবার বিকেলে নিহতের লাশ নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কোন কিছু পায়নি। স্বজনরা দ‚র্ঘটনার কথা শিকার না করলে আমরাদের কিছুই করার থাকে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT