1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে তর্ক, বন্ধুর হাতে বন্ধু খু’ন

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৮৯৩ বার
42

চাঁদপুরে বিশ্বকাপ খেলা নিয়ে তর্কের জেরে বরকত বেপারী (১৮) নামে এক বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু মেহেদী হাসান। এ ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করেছে পুলিশ। সোমবার দিনগত রাতে সদর উপজেলার বাগাদি ইউনিয়নের দক্ষিণ নানপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মেহেদী হাসান নানপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে ও অভিযুক্ত বরকত বেপারী একই এলাকার ফরিদ বেপারীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বন্ধু ব্রাজিল সমর্থক আরেক বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থক মেহেদী হাসান ও আর্জেন্টিনার সমর্থক বরকত বেপারী বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে বরকত বন্ধু মেহেদীকে ছুরি দিয়ে আঘাত করে।

পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত বরকতকে এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মেহেদী হাসানের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

চাঁদপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT