1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চান চরমোনাইয়ের পীর

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩১১ বার
71

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে।’

আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি। এ সময় তি‌নি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর ধরে ক্ষমতাসীন যারা ছিল বা আছে তাদের সবাই স্বাধীনতার মূল লক্ষ্য বাস্তবায়নে বারবার ব্যর্থ হয়েছে।’

এদিকে সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা এবং লক্ষ্মীপুর চর কাদিরাবাদ ইউপি চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহসহ আরও অনেকেই।

এ ছাড়াও সকালে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীনের সভাপতিত্বে যুব জমায়েত এবং বিকেলে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের জমায়েত অনুষ্ঠিত হয়। এদিকে আগামী ২৮ নভেম্বর সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে চরমোনাইয়ের তিন দিনব্যাপী মাহফিল শেষ হবে।

নরসিংদীর কন্ঠস্বর / ডেস্ক রিপোর্ট / এস হোসেন

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT