1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

কালীগঞ্জে গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল শিশুর

মোঃ মুক্তাদির হোসেন | কালীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৩০৮ বার
45

গাজীপুরের কালীগঞ্জে ৪ বছরের এক শিশু গাড়ীর চাকায় পৃষ্ট হয়ে মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার জামালপুর-চান্দেরবাগ সড়কের নগরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাদিয়া আক্তার জামালপুর নগরপাড়া এলাকার আবদুল্লাহ মিয়ার কণ্যা।

স্থাণীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে
কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের নগরপাড়া ফারুকিয়া ইসলাম মাদ্রাসা সংলগ্ন সড়কের পাশে শিশু সাদিয়া আক্তার খেলতে যায়। এ সময় অজ্ঞাত দ্রুত গতির একটি গাড়ী এসে শিশুটিকে চাপা দিয়ে কিছু দুর হিছড়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে কালীগঞ্জ থানা পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই মো. এমদাদুল কহ বলেন, দূর্ঘটনায় নিহত শিশুর লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নরসিংদীর কন্ঠস্বর / মোঃ মুক্তাদির হোসেন/ কালীগঞ্জ

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT