1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আর্জেন্টিনার পতাকার আদলে অটো সাজালেন আশরাফুল

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৫০৯ বার
48

আসন্ন কাতার বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই উন্মাদনা বাড়ছে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে। এর হাওয়া লেগেছে দেশের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামেও। কেউ পতাকা টানিয়ে, কেউ আড্ডায় কিংবা যুক্তি-তর্কে নিজেদের অবস্থা জানান দিচ্ছেন।

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকা পাড়ার অটোচালক আশরাফুল আলম তার নিজের অটোরিকশাটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভ কামনা জানাতেই তার এ উদ্যোগ। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখেন তিনি।

এ বিষয়ে আশরাফুল বলেন, আর্জেন্টিনার খেলা আমার খুব ভাল লাগে, বিশেষ করে মেসির খেলা। ২০১০ সালের বিশ্ব কাপের সময় আমি আমার একটি বাই সাইকেল আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছি।

এদিকে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের অটোরিকশা সাজালেও নিজ দেশের পতাকার কথা ভুলেননি আশরাফুল। অটোরিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীকও রেখেছেন তিনি। রঙিন অটোরিকশার যাত্রীদের অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ যাত্রীই ভাল বলেছেন। তবে বিপক্ষ দলের সমর্থকদের কাছে হয়তো এটি ভাল নাও লাগতে পারে।

ডেস্ক রিপোর্ট/ নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন / ১১.২১ এম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT