1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শহীদ নূর হোসেন দিবস আজ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ২৩৩ বার
33

আজ ১০ নভেম্বর শহীদ নূর দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে স্বৈরশাসকের বুলেটের আঘাতে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। সেই সাথে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নূর হোসেন। সেই রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল গনতন্ত্র। এই দিনে হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোষ্টার হয়ে রাজপথে নেমে এসেছিল যুবলীগ কর্মী নূর হোসেন। তার বুকে পিঠে লেখা ছিল- গনতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক এই জলন্ত শ্লোগান। তাকে স্মরণ করতে প্রতিবছর ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল।

ঐ দিন জীবন্ত নূর হোসেনকে স্বৈরাচার সরকার যতোটা ভয় পেয়েছিলো, তার চেয়ে বেশি ভয় পেয়েছিল মৃত নূর হোসেনকে। নূর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। অপ্রতিরোধ্য রুপ লাভ করে সেই গণ-অভ্যুত্থানের। যার গনজোয়ার ৯০’এর শেষ দিকে ভেসে যায় স্বৈরাচার সরকারের ক্ষমতা। পতন ঘটে এক ঐতিহাসিক স্বৈরশাসকের। আর শহীদ নূর হোসেন হয়ে উঠেন গনতান্ত্রিক আন্দোলনের মূর্ত প্রতিক।

এদিকে আজ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নূর হোসেনসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দিবসটি উপলক্ষে আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT