1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

“রিন নামকরা নারী” পদকে ভূষিত বিজয়ী’ এর ফাউন্ডার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৪১ বার
52

নিজস্ব প্রতিবেদক : রিন নামকরা নারী পদকে ভূষিত হলেন চাঁদপুরের প্রথম নারী ট্রেনিং বেইজ সংগঠন “বিজয়ী” এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। গতকাল এই পদক এবং সম্মাননা সাটিফিকেট ও রিন থেকে প্রদত্ত ভিজিটিং কার্ড কুরিয়ারের মাধ্যমে এক শুভেচ্ছা বার্তাসহ তানিয়া ইশতিয়াক খানের কাছে পৌঁছে দেন “রিন”।

প্রত্যেক নারীর একক সত্তা তাকে তার ব্যক্তিগত পরিচয়ে পরিচিত হবার অধিকার দেয়। তার সবচেয়ে গুরত্বপূর্ণ পরিচয়, তার নাম। তাই নারীর নাম কে রাঙিয়ে তুলতেই তৈরি হয়েছে “রিন নামকরা নারী প্ল্যাটফর্ম”। আর এই প্লাটফরমে চাঁদপুরে নারী উদ্যোক্তা এবং চাঁদপুরের নারীদের সাবলম্বী করার পথ প্রদর্শক সংগঠন “বিজয়ী” এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানকে নির্বাচিত করা হয়।

সম্মাননা পেয়ে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধন্যবাদ এটি আমার জন্য অনেক গর্বের ও সম্মানের, এই সম্মাননা শুধু আমার নয়, বিজয়ী এর সকল সদস্যদের । এমন পুরস্কার অর্জনে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমি রিনকে ও আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনাদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি প্রতি বছর দেশের নারীদের কে সম্মানিত করে তাদের পথ চলাকে আরও গতিশীল করে দিবেন। শুধু মাত্র নারী উদ্যোক্তা নয় পাশাপাশি ছেলে উদ্যোক্তাদেরকেও সম্মাননা দিয়ে উৎসাহিত করবেন।

উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু গৃহিণী নয়,কারো মা নয়, কারো মেয়ে নয়, কারো বোন নয়,কারো স্ত্রী নয় বরং নিজের সাহসী চেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে নিজের ও অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তানিয়া খান আরও বলেন ২০২০ সালের প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে বিজয়ীতে। শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT