1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী

নরসিংদীর আড়িয়াল খাঁ নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৩৭ বার
125

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদী থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (০৯ অক্টোবর) দুপুরে তিন বান্ধবী ঝুমা আক্তার, হালিমা আক্তার ও শিবা আক্তার গোসল করতে নদীতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ী না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখোজি করতে থাকে।

জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিন জন নদীতে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়। এক পর্যায়ে নদীর বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ।

মৃত শিশুরা হলো বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের ১০ বছরের হালিমা আক্তার, ১০ বছরের ঝুমা আক্তার ও ১১ বছরের শিবা আক্তার। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী এবং একই শ্রেণীর শিক্ষার্থী।

বেলাব থানার ওসি তানভির আহমেদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রাতেই হস্তাতর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT