1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আমি আওয়ামী লীগের দালালই : ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৭৫ বার
38

নিজস্ব প্রতিবেদক : নিজেকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে পরিচয় দিয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। সুমন বলেন, এর বাইরে যাওয়ার সুযোগ তার নাই।

এসময় তিনি বলেন, সবচেয়ে খারাপ সময়ে আমি আওয়ামী লীগ-ছাত্রলীগ করা ছেলে। আপনারা নিশ্চিত ধরে রাখতে পারেন আমি আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনা আমার নেতা, আর আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই আমার।

টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারেক কে সহযোগিতা করতে চাননি এমন অভিযোগ নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াসের একটি ভিডিও’র জবাবে বুধবার (৫ অক্টোবর) ফেসবুক লাইভে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, টিপকাণ্ড নিয়ে পুলিশের কনস্টেবল আমার কাছে এসেছিল। আমি নাকি তাকে দূর দূর করে বিদায় করে দিয়েছি। আমি নাকি বিরাট একটা অপরাধ করেছি। চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে বলেছিলাম, আপনি আপনার বউ বাচ্চাকে নিয়ে আমার কাছে আসবেন না। চাকরি গেছে আপনার, আর বউ বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাদের কষ্ট দিচ্ছেন। আপনি বউ বাচ্চা নিয়ে আমার কাছে আসবেন না।

সুমন বলেন, আমি ইচ্ছা করলে উনার (নাজমুলের) বিরুদ্ধে মামলা দিতে পারি। ওসি মোয়াজ্জেমের মতো ৮ বছরের সাজাও হতে পারে। কিন্তু আমি এটা করবো না। কারণ এমন ছোট লোকদের বিরুদ্ধে কোনো কিছুই করি না। আমি সমাজের বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে, যারা সমাজের বড় বড় ক্ষতি করে তাদের বিরুদ্ধে কথা বলি।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT