1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মূল আসামি লতা বেগম গ্রেপ্তার শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলার অভিযোগ রায়পুরায় এবার বিয়ে বাড়িতে এসে বিলের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কাচিকাটা ইউপি ভবনের সামনে হাঁটুসমান পানি, চরম ভোগান্তি সেবাগ্রহীতাদের বেলাবোতে বীর মুক্তিযোদ্ধা আজমল ভূইয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল বিশ্বমঞ্চে নরসিংদীর ইফরাতের ইনোভেশন ক্রিয়েটর অ্যাওয়ার্ড অর্জন মনোহরদীতে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি পরিদর্শনে সমন্বিত উদ্যোগ বেলাবোতে জিয়া মঞ্চের সভাপতি খোকন, সম্পাদক মাসুদ পলাশে কলাবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ১ ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২২৭ বার
275

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে নির্মিত নান্দনিক স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মতিউর নগর (সাবেক রামনগর) এলাকায় নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, ২০১৬ সালে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মতিউরনগর (সাবেক রামনগর) আঞ্চলিক সড়কের সম্মুখে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাসড়কের ডান পাশে সড়ক ও জনপদ (সওজ) এর ভূমিতে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউরনগর স্থাপনাটি অপসারণ করা হয়। এরপর এটির ক্ষতিপূরণের অর্থ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এক্সাভেটর দিয়ে ম্যুরালটি অপসারণের একটি ভিডিও তখনকার সময় নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তি সময়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের পাশেই আরও বড় পরিসরে আধুনিক ও নান্দনিক ডিজাইনে ‘বাংলার ঈগল’ নামে নতুন ম্যুরালটি নির্মাণ করা হয়।

ভাস্কর্যটির ব্যাপারে শিল্পী অলি মাহমুদ জানায়, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ বাংলার ঈগলে ত্রিমুখী কালো ফ্রেমের ফলকের একটি স্তম্ভে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতিকৃতি, আরেকটিতে জীবনবৃত্তান্ত। অন্যটি খোলা আকাশের প্রতীক হিসেবে ফাঁকা রাখা হয়েছে। মাঝে ত্রিভুজ আকৃতির স্তম্ভে টেরাকোটায় মুক্তিযোদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। উপরের ঝুলন্ত কলামে বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের প্রবেশ নির্দেশক ও অন্যটিতে ভাস্কর্যটির নাম বাংলার ঈগল প্রতিস্থাপন করা হয়েছে। সর্ব উপরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনতাই করা টি-৩৩ যুদ্ধ বিমানের হুবহু মডেল তুলে ধরা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT