1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী পলাশে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার পলাশে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি নির্বাচিত হলেন সোহেল রানা ঘোড়াশালে ৪৫ জাতের আঙুর চাষে চমকপ্রদ সফলতা আকরামের

পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২০৩ বার
212

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পুলিশের একটি দলের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা।

এসময় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পৃর্ব বাগপাড়া ও বনিকপাড়ায় খাদিজা ও আলমগীরের ২টি বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, তিতাস গ্যাস নরসিংদীর(ব্যবস্থাপক)প্রকৌশলী মোহাম্মদ আহমদ উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নরসিংদীর ঘোড়াশাল জোনাল ( বিক্রয়) আব্দুল্লাহ আল মামুন। জরুরি গ্যাস ঘোড়াশাল (ব্যবস্থাপক) প্রকৌশলী এস এম ফজলুল হক।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT