1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার
138

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া ও শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুঃ আবদুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনূর মিয়া ও শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT