1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা, যুবককের কারাদণ্ড

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫২ বার
225

এম.আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রে উত্তর পত্র সরবরাহের চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম নাদিম (২২) নামে এক যুবককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম। রফিকুল ইসলাম নাদিম উপজেলার বড়চর গ্রামের মো আবুল কালাম এর ছেলে।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার সেরাজনগর এম.এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরিক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এসএসসি পরীক্ষা কেন্দ্রে বহিরাগত রফিকুল ইসলাম নাদিম পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের সাথে কথা বলে উত্তর পত্র সরবরাহ করাসহ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এসময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম শফিকুল ইসলামের নিকট হাজির করে। এসময় অভিযুক্ত রফিকুল ইসলাম তার অপরাধ স্বীকার করেন।

পরে নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত ১৯৮০ এর ১১ ১৬৩ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।নএ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামলগীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা নুরুন্নবী, কেন্দ্র সচিব মো সোহরাব উদ্দিন প্রমূখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT