1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, আতঙ্কে চরাঞ্চল পলাশে জালিয়াতির সময় কথিত এক সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

হাসপাতাল ফর্মের কেয়ার অফ’ কে ‘স্বামী’ দাবি করে প্রতারণার অভিযোগ নীলার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩১৯ বার
Oplus_131072
119

হাসপাতাল ফর্মের কেয়ার অফ’ কে ‘স্বামী’ দাবি করে প্রতারণার অভিযোগ নীলার বিরুদ্ধে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, নীলা ইস্রাফিলের বিরুদ্ধে হাসপাতালে ভর্তি সংক্রান্ত ফরমে ‘স্বামী’ উল্লেখ করে তার নাম প্রচারের অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

সারোয়ার তুষারের ভাষ্যে, নীলা ইস্রাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তাদের অফিসে আসেন। তখন তারা পুলিশ ডাকেন এবং পরিচিত মানবাধিকার কর্মী জনাব লেনিনকে খবর দেন। পুলিশের উপস্থিতিতে লেনিনসহ নীলাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি প্রক্রিয়ায় কী লেখা হচ্ছে, তা তখন খেয়াল করার সুযোগ ছিল না বলে তিনি জানান। ইন্টার্ন চিকিৎসকরা ফরম পূরণ করেন।

তিনি উল্লেখ করেন, “এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভর্তি ফরম ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে লাল দাগ দিয়ে ঢেকে দেওয়া অংশে C/O (Care of) লেখা ছিল, অথচ প্রচার করা হচ্ছে আমি নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছি। আমি কি পাগল? বাটপারির একটা সীমা থাকা দরকার।”

হাসপাতালের নিয়ম প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, নারীর ক্ষেত্রে ভর্তি ফরমে স্বামী বা পিতার নাম লিখতে হয়, অথবা রোগীকে যিনি নিয়ে এসেছেন তার নাম উল্লেখ করা হয়। কোনো রোগীর পিতা বা স্বামীর নাম না জানা থাকলে ‘C/O’ লিখে ভর্তি করানো ব্যক্তির নাম দেওয়া হয়। পিতা বা স্বামীর ক্ষেত্রে আলাদা টিক চিহ্ন দেওয়ারও প্রচলন রয়েছে।

তিনি আরও মন্তব্য করেন, “এটি হাসপাতালে ভর্তি করার এক অতি সাধারণ রীতি। রোড অ্যাক্সিডেন্ট বা অচেনা-অজানা লোকজনকে ভর্তি করানোর সময়ও একই নিয়ম মানা হয়। এই ধরনের প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT