1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬১ বার
48

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় মেহেদী হাসান নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, মেহেদী হাসানকে শনিবার বিকেলে ঢাকা থেকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেফতারকৃত মেহেদী হাসান হরিণাকুন্ডু উপজেলার নারায়ণ কান্দি গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে।

পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর হরিণাকুন্ডু উপজেলার সাইদুর রহমান তার ফেসবুক আইডিতে চাচাতো ভাই-বোন বিয়ের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে মেহেদী হাসান নামের এক ব্যক্তি মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করে কমেন্টস করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ওইদিনই হরিণাকুন্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। মেহেদী হাসান ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্বেচ্ছায় এ মন্তব্য করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT