1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

একদিনে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৭ বার
Oplus_131072
54

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৩৬ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে ৬২১টি নমুনা পরীক্ষা করে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন মৃত্যুবরণ করেছেন।

চলতি বছরে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৫ জনের।

উল্লেখযোগ্য ভাবে, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দুই দিনেই ২৬৪ জন করে মারা যান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT