1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

সিলেটে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলে নিহত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৯৪ বার
Oplus_131072
41

সিলেটের দক্ষিণ সুরমায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) দুপুরে মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী ঝর্ণা বেগম ও তাদের ছেলে সিয়াম আহমদ। আহত হয়েছেন ঝর্ণা বেগমের স্বামী জুনেদ আহমদ ও একই গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে প্রাইভেটকারে করে পরিবারের সদস্যদের নিয়ে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন জুনেদ আহমদ। শ্রীরামপুর এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ঝর্ণা বেগম। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সিয়াম।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার খাদে পড়ে এক নারী ঘটনাস্থলে এবং তার শিশু পুত্র হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT