1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নদীতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৬১ বার
Oplus_131072
46

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের বৈরান নদীতে গোসলে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ডুবুরি দল। বুধবার (১১ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

মৃত মোস্তফা শাহরিয়ার নিহালের (২২) বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। পরিবারের সঙ্গে রাজধানীর রামপুরা এলাকায় থাকতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সূত্রে জানা গেছে, দুপুরে বৈরান নদীতে গোসল করতে নামে মোস্তফা শাহরিয়ার নিহালসহ দুই বন্ধু। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে যায় নিহাল ও জিসান। সাথে সাথে জিসানকে উদ্ধার করা হলেও নিহাল স্রোতে তলিয়ে যায়। ডুবুরি দল আধা ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালালেও খোঁজ মেলেনি নিহালের। প্রায় এক ঘণ্টা পর নদী থেকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় নিহালকে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোপালপুর থানার ওসি (তদন্ত) মামুন ভূঁঞা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT