1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

আওয়ামীলীগের সঙ্গে বিএনপির হুবহু মিল, কাজেও মিল বক্তব্যেও মিল : ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৯৩ বার
Oplus_131072
53

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপির অনেকের কথাবার্তা ও কাজে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল দেখছি। কাজেও মিল, বক্তব্যেও মিল। আওয়ামী লীগ যেভাবে বলত এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী; সেই মুখস্থ বক্তব্য এখন বিএনপির মুখে।’

সোমবার (২৬ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা গয়েশ্বর রায়ের সমালোচনা করে তিনি বলেন, “আমি মনে করি তিনি হলেন ‘র’-এর দালাল। তার কথাবার্তা, শুধু তার কথার্বার্তায় নয়; আমি দেখেছি এখন বিএনপির অনেকের কথাবার্তা ও কাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে হুবহু মিল।”

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যে চাঁদাবাজি করত, দুর্নীতি করত আজ দেখছি একটা দল সেই একই কাজ করছে। আমরা দুর্নীতিযুক্ত দেশ দেখতে চাই না, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদামুক্ত দেশ দেখতে চাই, চাঁদা দেওয়ার জন্য মানুষ এ দেশ স্বাধীন করেনি।’

সতর্ক করে তিনি বলেন, ‘যদি জনগণের সঙ্গে গাদ্দারি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির প্রেসক্রিপশন অনুসারে আন্দোলন করেন; তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শিক্ষা দেবে, যে শিক্ষা দুনিয়ার কেউ দেখেনি।’

শায়েখে চরমোনাই বলেন, ‘১৯৯৬ ও ২০২৫ এক সময় নয়, এক অবস্থানও নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে। তারা নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না। তারা দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়।’

তিনি বলেন, ‘নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। লাঙল নিয়ে যারা নির্বাচন করে তারা জমি চাষাবাদ করতে পারে না। এরা ধোঁকাবাজ।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT