1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মঈন খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৯৪ বার
Oplus_131072
42

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস‍্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের মানুষের জন্য মরণফাঁদ। শুক্রবার (১৬ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষ্যে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) আয়োজিত গণসমাবেশে বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘আজ থেকে উনপঞ্চাশ বছর আগে যে সমস্যা নিয়ে মওলানা ভাসানী প্রতিবাদ করেছিলেন, আজ উনপঞ্চাশ বছর পর স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আবারও সেই একই প্রতিবাদ আমাদের করতে হচ্ছে।’

তিনি বলেন, ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের মানুষের জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস‍্য বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সমস্যা জাতিসংঘে তুলে ধরেছিলেন।’

আলোচনায় অংশ নেন, কমরেড খালেকুজ্জামান, টিপু বিশ্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT