1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে রায়পুরায় বিএনপির বিজয় র‍্যালি

Reporter Name
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮৭০ বার
module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.35625005, 0.35625005); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
424

অজয় সাহা, রায়পুরা : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রায়পুরায় বিজয় র‍্যালি আয়োজন করেছে উপজেলা বিএনপি। র‍্যালিটি রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে রেলগেট অডিটোরিয়ামে মাঠে গিয়ে শেষ হয়। এর আগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ।

বিজয় র‍্যালিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও ওলামা দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের গৌরবময় অধ্যায়। এই চেতনা বুকে ধারণ করে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT