1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

ট্রাফিক পুলিশ সদস্যের নাক ফাটানো সেই ছাত্রদল নেতা সবুজ বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৭২ বার
Oplus_131072
35

যশোরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যের নাক ফাটানো সেই যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৩ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। যা ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া, বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিষ্কারের চিঠি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নেবে না।’ তিনি বলেন, ছাত্রদল সুশৃঙ্খল দল। এই বহিষ্কার থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের শিক্ষা নিতে হবে। বিশৃঙ্খলা করলে দলে জায়গা নেই।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT