1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

শিবপুরে “স্বেচ্ছাসেবী ফোরাম” এর ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর, নরসিংদী
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪১০ বার
163

শেখ মানিক : ‘রক্তের গ্রুপ জানুন, “রক্ত দিন জীবন বাঁচান” এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর শিবপুর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ অক্টোবর) দিনব্যাপী শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম নামে সামাজিক সংগঠনের সার্বিক পরিচালনায় ও শিবপুর ক্লাবের আয়োজনে উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এ সময় বাঘাব ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার, আমাদের শিবপুর ব্লাড ব্যাংক গ্ৰুপের এডমিন শহিদুল ইসলাম বাবু ,নিশাত ইসলাম, শিবপুর ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস হায়দার, উপজেলা সেচ্ছাসেবী ফোরামের মোঃ রিদয়, রিফাতসহ অন্যান্য সদস্যরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT