1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লা’শ উদ্ধার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৯ বার
146

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্ৰামের আসাদ মীরের বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই যুবকের বয়স আনুমানিক ৩২ হবে।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার উপপরিদর্শক মুক্তার হোসেন জানান, স্থানীয়দে কাছ থেকে সংবাদ পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করি। লাশটির পেটের উপর অংশে মাথা ও মুখমন্ডল পঁচে গলে যাওয়ায় তাৎক্ষণিক কেউ চিনতে পারেনি। তার পড়নে ছিলো জিন্স প্যান্ট ও ডোরাকাটা টি শার্ট। ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ দিন পূর্বে হত্যা করে কেউ পুকুরে ফেলে রেখে গেছে।

দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক মোল্লা শামীম জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেই। পড়ে পুলিশ এসে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পচে গলে যাওয়ায় তাৎক্ষণিক কেউ চিনতে পারেনি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, খবর পেয়ে দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT