1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

র‌্যাবের অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৪ বার
37

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার রামচন্দদী এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি গাঁজাসহ অন্তর (২০) নামে ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামী হলো ময়মনসিংহ জেলার হালয়াঘাট থানার বাউসী গ্রামের রমজান আলীর ছেলে অন্তর (২০)।

আজ বুধবার রাত ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী সিনিয়র সহকারী পরিচালক, ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান।

এসময় ক্যাম্প কমান্ডার মোঃ খলিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে পারস্পরিক যোগসাজসে নিয়মিত কুমিল্লাসহ বিভিন্ন সীমান্তবতর্কী এলাকা হতে এসব মাদকদ্রব্য নিয়ে এসে নরসিংদী ও তার আশে পাশের এলাকায় বিতরণ করে।

এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুড়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার রামচন্দদী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাঁজাসহ পরিবহনের ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT