1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

রেললাইনে কানে মোবাইল, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫১ বার
35

রাজধানীর কুড়িল বিশ্বরোডে মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় বিল্লাল শিকদার (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুকবক জুতা ব্যবসয়ী ছিলেন বলে জানা যায়।

আজ শনিবার (৩ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭টার দিকে কুড়িল বিশ্বরোড রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল শিকদার মাদারীপুর কালকিনি উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেল।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, বিল্লাল শিকদার মোবাইলে কথা বলতে বলতে রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের পরিবার থেকে জানা গেছে গ্যাসের চুলা মেরামত করার জন্য সেখানে গিয়েছিলেন। পরে অসতকর্তা বসত রেললাইনে মোবাইলে কথা বলার সময় এ দুর্ঘটনা ঘটে। মৃতদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।

নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT