1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় শীত বস্ত্র বিতরণ করলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫২ বার
96

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় নিজস্ব অর্থায়নে ৫ শতাধিক গরিব ও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রায়পুরার সন্তান জাতীয় প্রেস ক্লাবের দুইবার নির্বাচিত সভাপতি ও রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফরিদা ইয়াসমিন।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নের চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন নিজ হাতে উপস্থিত হত-দরিদ্রদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করেছেন।

এসময় তিনি নারীদের নিজস্ব অধিকার আদায়ের জন্য অনুপ্রেরণা দিয়ে বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নারীদের অগ্রাধীকারের জন্য কাজ করে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের ৬৮ বছরের ইতিহাসে নারী সাংবাদিক সভাপতি হয়ে দেশে নারীদের যে অধিকার বা কথা বলার একটি সুযোগ আছে তা প্রকাশ পেয়েছে।

তিনি উপস্থিত উপকারভোগীদের উদ্দেশ্যে আরোও বলেন, দেশের প্রতিটা সেক্টরেই নারীরা এগিয়ে আছে।আপনাদেরকেও এখান থেকে উঠে আসতে হবে। পরিবার, সংসারের পাশাপাশি সকল কাজই করতে হবে। শেষে তিনি তার প্রয়াত পিতার স্মরণে স্মৃতিচারণ করেছেন। এবং তার পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান।

এসময় আরোও উপস্থিত ছিলেন রায়পুরা বিবিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ঝিনাইদহ সরকারি লালন শাহ কলেজের প্রফেসর আতাউর রহমান, পিরিজকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযহারুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য আল-আমিন,

রায়পুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বশির আহমেদ মোল্লা, বর্তমান সভাপতি মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, উত্তর বাখরনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সংবাদকর্মীবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT