1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় মাজারে মাদক সেবন, ২ যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬২০ বার
111

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী রায়পুরা উপজেলায় হুমায়ুন সাধুর মাজারে গাঁজা সেবন রত অবস্থায় সেবনের সরঞ্জামসহ দুই যুবককে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের হাঁটুভাঙা হুমায়ুন সাধুর মাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন ভূমি শফিকুল ইসলাম।

দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালি নগর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রুবেল (২৭), একই ইউনিয়নের উত্তর মির্জানগর গ্রামের দুদু মিয়ার ছেলে ইয়াসিন(২২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, উপজেলার হাঁটুভাঙা এলাকায় হুমায়ুন সাধুর মাজার থেকে নিষিদ্ধ গাঁজা সেবনের সময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়। নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২ /১ ধারায় তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা পরিদর্শক আবুল কাসেমসহ তার টিম উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT