1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিরুদ্ধে নরসিংদীতে ডিসি ইসরাত জাহান কেয়া’র পরিচ্ছন্নতার লড়াই পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার

রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৫০১ বার
94

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পশ্চিম পাশের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত বৃদ্ধ নারী রেললাইন ধরে হাঁটছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ খন্ডবিখণ্ড হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে বেলা আড়াইটার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মরদেহ শনাক্তে পিবিআই কাজ করবে বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT