1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশ প্রেমিককে : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৯৪ বার
42

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ড. মঈন খান এক শোকবার্তায় বলেন, জননেতা মোস্তফা মহসিন মন্টু আপাদমস্তক একজন সাচ্চা দেশপ্রেমিক। গণতন্ত্রকামী, আজীবন সংগ্রামী ও গণমানুষের নেতা হিসেবে তিনি ছিলেন একজন সফল রাজনীবিদ এবং ব্যক্তিত্বসম্পন্ন একজন সফল মানুষ। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করেছেম আপন মহিমায়। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে দেশ হারালো এক বলিষ্ঠ দেশপ্রেমিককে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT