1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রায়পুরা পাড়াতলী কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ নরসিংদী তাঁত বোর্ড এর উদ্যোগে জব ফেয়ার এর উদ্বোধন রায়পুরায় হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ, আতঙ্কে চরাঞ্চল পলাশে জালিয়াতির সময় কথিত এক সিভিল কোর্ট কমিশনার গ্রেপ্তার পলাশে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু নরসিংদীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩ রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের শিবপুরে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রায়পুরায় বাড়িতে ঢুকে গুলি করে হত্যা: একদিন পর মামলা, গ্রেপ্তার না হওয়ায় স্বজনদের উদ্বেগ মনোহরদীর ইউএনওকে রাজস্ব প্রশাসনের বিদায় সংবর্ধনা

প্রবাসী ভাইয়ের লাশ আনার পথে দুর্ঘটনায় আরও দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৮৩৪ বার
102

বিমানবন্দর থেকে সৌদি আরবে নিহত ছোট ভাই রুবেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুই ভাই। পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের মোহাম্মদ বাবুল এবং তার মামাতো ভাই ওসমান গনি। আহত হয়েছেন তাদের আরেক আত্মীয় বশির আহমদ সওদাগর।

জানা গেছে, সৌদি আরবে নির্মম নির্যাতনে নিহত প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফটিকছড়ির উদ্দেশে অ্যাম্বুলেন্সযোগে রওনা হয়েছিলেন তারা। চৌদ্দগ্রামে পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মো. বাবুল ও ওসমান গণি নিহত হন। গুরুতর আহত অবস্থায় বশির সওদাগরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার শেষে থানায় নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT